নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মহিলাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির নেতা দেবাশিষ ঘোষাল। তাকে সিউড়ি আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেবাশিষ ঘোষাল সিউড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের ১২৪ নম্বর বুথ সভাপতি ও দলের জেলা স্তরের দায়িত্বে থাকা ব্যক্তি। সোমবার এক মহিলা তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগে জানান। সেখানে বলা হয়, তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, তার উপর আরও নানান পাশবিক অত্যাচারের কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই সক্রিয় হয় সিউড়ী থানার পুলিশ। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৩২, ৩৫১ ধারা প্রয়োগ করা হয়েছে। যদিও অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্তের আইনজীবী সোমনাথ মুখার্জী বলেন, 'এফআইআর দেখলেই বোঝা যায় বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে। যে সময়ের ঘটনার কথা বলা হচ্ছে, তার প্রায় ২ মাস ১৫ দিন পর অভিযোগ দায়ের করা হয়েছে। আমার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন। আমরা জামিনের আবেদন করেছিলাম, তবে তা খারিজ হয়েছে। আগামী ১১ মে পুনরায় জামিনের আবেদন জানানো হবে'।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের