নিজস্ব প্রতিনিধি , মালদহ - স্বনির্ভর হওয়ার পরিকল্পনায় জমি কেনার পরিকল্পনা করেছিলেন। সেইমত টাকা পয়সা দিয়ে অধিকাংশ বিষয়টাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে চার বছর পরেও সেই জমির রেজিস্ট্রি দেওয়া হয়নি। শাসক দলের কর্মী তথা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেন প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশী।

সূত্রের খবর , ২০২১ সালে গাজল কলেজ সংলগ্ন এলাকায় আড়াই বিঘে জমি কিনেছিলেন সতীশ। তবুও রেজিস্ট্রির কোনো পেপার দেওয়া হয়নি। জমির দুই মালিককে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন সতীশ বাবু। তবে জমির কথা উঠলেই হুমকি দেওয়া হয়। এমনকি পুলিশ দিয়ে ভয় দেখানো হয় তাকে। বাবা , মা স্ত্রী সন্তানকে নিয়ে এখন গুরুতর দুশ্চিন্তায় সতীশ বাবু।
ঘটনা প্রসঙ্গ সতীশ রাজবংশী জানিয়েছেন , "অমিত প্রসাদ ও প্রসাদ নামের দুই ব্যক্তিকে আমি জমির জন্য ধার্য্য করা টাকা দিয়েছিলাম। পিলার গেঁথে সেই জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন জমির কথা বলতে গেলেই ধর্ষণ মামলা , ডাকাতি এসব বিষয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার সঙ্গে রীতিমত অন্যায় হচ্ছে।"

সতীশবাবু আরও বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে এরা সেটা মানছেনা। ওরা খুব ভালভাবেই জানে আমরা শান্ত সম্প্রদায়ের লোক। কোনো ঝুট ঝামেলা পছন্দ করিনা। তাই জেনেশুনে এমন করা হচ্ছে। আমাদের এই জায়গা থেকে বিতারিত করার চেষ্টা করা হচ্ছে। আমি আমার জমি ফেরত চাই।"

উত্তর মালদহের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংঘানিয়া বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই নাটক করে বলে তারা রাজবংশীদের পাশে আছে। ওরা মিথ্যে বলে। এরা সমাজবিরোধী , মতুয়া বিরোধী। ওদের কাজই হল গরীব মানুষকে ঠকানো। খুব শীঘ্রই ওদের প্রত্যাখ্যান করতে হবে। নাহলে ভবিষ্যতে এমন হতেই থাকবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের