নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার এই পবিত্র দিনে বাঙালির দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি দুর্গাপুজো উপলক্ষ্যে প্রকাশ্যে আনলেন নিজের লেখা ও সুর করা আগমনি গান।
সূত্রের খবর, মহালয়ার সকালে জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী। তর্পণে, আগমনে ও আবাহনে সকলকে জানাই মহালয়ার শুভকামনা।' একইসঙ্গে, এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ভিডিওটিতে শোনা যায় তার লেখা ও সুর করা গান 'ধনধান্যে ভরে, মা এসেছেন ঘরে'। গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের কথায় কৃষিপ্রধান বাংলার মাটির ছোঁয়া, কৃষকদের পরিশ্রম এবং তাদের প্রতি কৃতজ্ঞতার সুর স্পষ্ট।
শনিবার কলকাতার হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং-এর মতো তিনটি নামী পুজোমণ্ডপের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী আগাম জানিয়েছিলেন গানটির কথা। তিনি বলেছিলেন, 'আমাদের বাংলা তো কৃষিপ্রধান। কৃষকরা সারাবছর আমাদের মুখে অন্ন জোগান। তাই মায়ের কাছে প্রার্থনা করি, তাঁদের ধানের গোলা ভরে উঠুক। মায়ের আগমন তাদের কাছে আশীর্বাদ হয়ে উঠুক।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের