নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাত্র কয়েকদিনের পরিচয়। ডেটিং অ্যাপে আলাপ থেকে হোটেল ঘর পর্যন্ত পৌঁছতে সময় লাগেনি। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই বন্ধুত্বে নেমে আসে অন্ধকার। কসবার হোটেল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকার মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ব্ল্যাকমেল করতে গিয়েই তাকে খুন করা হয়, প্রাথমিক অনুমান পুলিশের।
সোমবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবা কান্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন জয়েন্ট সিপি রূপেশ কুমার। তিনি জানান, হোটেল রুম থেকে আদর্শের দেহ উদ্ধার হওয়ার সময় নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। শরীরেও ছিল একাধিক আঘাতের চিহ্ন। তদন্তে উঠে এসেছে, ফ্রিল্যান্স ভিডিও এডিটর কোমল সাহা এবং ডেলিভারি বয় ধ্রুব মিত্রই ছিলেন আদর্শের সঙ্গে হোটেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগেই ‘বাম্বেল’ অ্যাপে কোমলের সঙ্গে আলাপ হয় আদর্শের। রবিবার রাতে কসবার হোটেলে তিনজনের পার্টি চলাকালীনই বচসা বাঁধে বলে অনুমান পুলিশের। বচসার জেরে আদর্শকে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের পর আদর্শের কাছে থাকা নগদ ১,৫০০ টাকা, এটিএম কার্ড ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ধ্রুব ও কোমল। এমনকি ব্যাঙ্ক কার্ডের পিন বদলে এটিএম থেকে ১১,০০০ টাকা তোলেও তারা।
আত্মসমর্পণের পর ধৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল উদ্ধার হয়েছে, ধ্রুব ও কোমলের একটি করে এবং আদর্শের দুটি। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন, পরিকল্পিত ব্ল্যাকমেলের চক্রের অংশ ছিল দুজনই। তবে খুনের সঠিক উদ্দেশ্য নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ। টানা জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলবে বলে মনে করছে তদন্তকারী দল।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের