নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় রাজ্য স্বাস্থ্য দফতর কফ সিরাপ তৈরী ও বিক্রির ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে। ১৫০টি ব্র্যান্ডের সিরাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে, পাশাপাশি প্রস্তুতকারক ও বিক্রেতাদের সতর্ক করা হয়েছে।
সূত্রের খবর, কফ সিরাপ কাণ্ডে দেশজুড়ে মৃত্যু হয় একাধিক শিশুর। রাজস্থানের কোল্ডরিফ ও মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সংস্থার মালিক গ্রেফতার হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে আগেই রাজ্যকে সতর্কবার্তা দিয়েছিল। এবার রাজ্যের পক্ষ থেকে কফ সিরাপের নিরাপত্তা বাড়াতে অ্যাডভাইজরি জারি করেছে স্বাস্থ্য দফতর। বিশেষ করে সিরাপ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল প্রোপিলিন গ্লাইকোল আইপি, গ্লিসারিন আইপি ও সরবিটল আইপি কেনার ক্ষেত্রে প্রস্তুতকারকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ড্রাগ কন্ট্রোল অথরিটির সঙ্গে লাইসেন্সিং প্রক্রিয়ার সময় কাঁচামাল পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এছাড়া, বাজারজাত করার আগে সিরাপের গুণমান যাচাই না হলে বিপণনকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পাশাপাশি অনিয়মকারীদের হাত থেকে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই কড়াকড়ি স্বাস্থ্য দফতরের।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন