নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তাকে 'স্বাধীনতার পর দেশের ব্যর্থতম ও অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী' বলে কটাক্ষ করেন।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনুপ্রবেশ নিয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিষেক বলেন, ' গত কয়েকদিন আগেই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবথেকে বড় অনুপ্রবেশকারী এবং পাকিস্তানি। দু’মাস আগে রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথবাবু ক্ষমতায় আসলে বর্ডার বলে কিছু থাকবেন না বলছেন। সেই বর্ডার সিকিউর করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করছেন অমিত শাহ।'
এই পরস্পরবিরোধী মন্তব্যের পরেও বিজেপি নেতৃত্ব ওই দুই সাংসদের বিরুদ্ধে কোনও শোকজ নোটিশ দেয়নি বলে অভিযোগ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, 'নিজেদের দলের সাংসদরাই যদি এমন মন্তব্য করেন, তাহলে সীমান্ত সুরক্ষার ব্যর্থতার দায় কীভাবে রাজ্য সরকারের ঘাড়ে চাপানো হয়?'
অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের ভূমিকা তুলে ধরতে গিয়ে দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ এবং জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দিল্লি পুলিশ, বিএসএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ সবই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে রাজধানীতে বিস্ফোরণ বা কাশ্মীরে জঙ্গি ঢুকে গণহত্যার দায় কার?' এই যুক্তি থেকেই তিনি দাবি করেন, স্বাধীনতার পর দেশের ইতিহাসে এত বড় ব্যর্থতা কোনও স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে দেখা যায়নি।
পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ‘গাজর ঝোলানোর রাজনীতির' অভিযোগ তোলেন অভিষেক। নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও কটাক্ষ করে বলেন, 'একদিকে নাগরিকত্বের আশ্বাস, অন্যদিকে দলের সাংসদই বলছেন নাম বাদ গেলে বাদ যাবে এটাই বিজেপির রাজনীতি।'
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের