নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ভারত বনাম অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। অনবদ্য লড়াই করে ম্যাচ ছিনিয়ে নিয়েছে ভারত। জেমাইমা রদ্রিগেগেজের সঙ্গে কপ্তানি পারি খেলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিলেন ভারতীয় অধিনায়ক। ৭ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতার লক্ষ্যে আর মাত্র এক ধাপ দূরে ভারত। এরপরই খেতাব নিশ্চিতের কথা জানিয়ে দিলেন হরমনপ্রীত।
ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন , "আর মাত্র একটা ম্যাচ। আমরা আজ ভাল খেলেছি। কিন্তু এখন থেকেই ফাইনালের পরিকল্পনা শুরু করে দিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে, সকলে বিশ্বকাপ জিততে কতটা মরিয়া। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অনুভূতি সম্পূর্ণ আলাদা। সেই অনুভূতি আমরা সমর্থকদের দিতে চাই। সেখানে নিজেদের সেরাটা দেব। ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছিলাম। সেই ম্যাচে ঝুঁকি নিইনি। ফলে শেষ দিকে চাপ বেড়ে যায়। এই ম্যাচে তাই একটু ঝুঁকি নিচ্ছিলাম। শেষ দিকে বেশি রান রাখতে চাইনি।"
হরমন আরও বলেন, "হতে পারে এটা ৫০ ওভারের খেলা, কিন্তু শেষ ৫ ওভারে খুব কঠিন। তাই আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি খেলা শেষ করতে। তাই ঝুঁকি নিতে হত। সকলেই সেটা নিয়েছে। তাই অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারেনি। জানি, কিছু ভুল করেছি। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি। এই ম্যাচে সেটা দেখা গিয়েছে।"
জেমাইমার বিষয়ে হরমন বলেন , "জেমাইমা সব সময় হিসাব করে খেলে। এই ম্যাচেও তাই করেছে।আমাদের একে অপরের উপর ভরসা ছিল। আমরা বারবার হিসাব করছিলাম। ও বারবার এসে বলছিল ওভারের রান এসে গেছে, আবার কখনও না হলে সেটাও পরিকল্পনা করছিল। দেখে মনে হচ্ছিল, গণিতজ্ঞের সঙ্গে ব্যাট করছি। যে ভাবে ও চাপ সামলে খেলল, তার সত্যিই কোনও তুলনা হয় না।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের