নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের দিন চিকেন প্যাটিস বিক্রিকে কেন্দ্র করে এক বিক্রেতাকে মারধরের ঘটনা বঙ্গ রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে। ঠিক তখনই দলের প্রচলিত অবস্থানের বাইরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খেটে খাওয়া মানুষের উপর হেনস্থার কড়া নিন্দা করে তিনি স্পষ্ট জানালেন, 'গরিব মানুষের উপর অত্যাচার কোনওভাবেই মেনে নেওয়া যায় না।'
ব্রিগেড সমাবেশের দিন ‘আমিষ খাবার বিক্রি’কে কেন্দ্র করে এক বিক্রেতাকে মারধরের অভিযোগ সামনে আসতেই রাজ্য জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। ঘটনায় সিপিএমের তরফে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়। এই আবহেই বিজেপির একাংশের বক্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন সুরে মুখ খুললেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ' খুব খারাপ কাজ হয়েছে। খেটে খাওয়া মানুষকে মারতে হবে কেন? অন্যভাবেও তো বলা যেত।'
শুধু মারধরই নয়, বিক্রেতার পুঁজি নষ্ট করার ঘটনাকেও তিনি অন্যায় বলে উল্লেখ করেন। অভিজিতের কথায়, 'কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে এটা কোনওভাবেই ঠিক নয়। দেশে অনেক বড় বড় ব্যবসায়ী মানুষকে শোষণ করছে, পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যে বিক্রি করছে, সে হিন্দু না মুসলিম এই পরিচয়ের থেকেও বড় পরিচয় হল সে দরিদ্র না শিল্পপতি।'
পাশাপাশি, হামলাকারীদের বিজেপির সঙ্গে যুক্ত বলে মানতে নারাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, 'যারা হামলা চালিয়েছে, তারা বিজেপির কেউ নয়। হিন্দু সেজে এসেছিল। এরা আসলে কে, সেটা বের করা দরকার।' তিনি আরও বলেন, যারা গরিবের উপর অত্যাচার করেছে, তারাই প্রকৃত দুষ্কৃতী এবং তাদেরই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের