নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একাধিক সমস্যাকে সামনে রেখে সোমবার সকালে পথে নামে BLO অধিকার রক্ষা কমিটি। কলেজ স্কোয়ার থেকে রাজ্যের CEO দফতর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। সোমবার দুপুরে বিবাদিবাগের বামার লরি বিল্ডিংয়ে সামনে বিক্ষোভ দেখান BLO আধিকারিকরা। সেই বিল্ডিংয়েই CEO অফিস। সোমবার দুপুর থেকে রাতভর ধর্নায় বসে তারা। মঙ্গলবার সকালেও সেই একই চিত্র।
BLO অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মইদুল ইসলামের দাবি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে তাদের সঙ্গে দেখা করতে হবে। তিনি যতক্ষণ না এসে BLO আধিকারিকদের ডেপুটেশন নিচ্ছে ততক্ষণ চলবে অবস্থান বিক্ষোভ। এই মুহূর্তে সাতজন আধিকারিক CEO অফিসের ভেতরে ধর্নায়। যদিও মনোজ আগরওয়াল সোমবারই জানিয়ে দিয়েছেন , সব ডেপুটেশন তার পক্ষে জমা নেওয়া সম্ভব নয়। ঠিক সেই উদ্দেশ্যে ডেপুটি CEO রয়েছে। সবকিছু শোনার পরও নিজেদের সিদ্ধান্তে অনড় আধিকারিকরা।
উল্লেখ্য , সোমবার সকালে কলেজ স্কোয়ার থেকে CEO অফিস অবধি মিছিল করেন BLO আধিকারিকরা। CEO অফিসের সামনে মিছিল পৌঁছানোর পরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আধিকারিকদের। ব্যারিকেড ভেঙে অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে চরম উত্তেজনা শুরু হয় CEO অফিসের বাইরে। যদিও পরে পুলিশের সঙ্গে কথা বলে ১৩ জনের BLO-প্রতিনিধি দল CEO অফিসে ডেপুটেশন দিতে যান। বিকেল ৪টে নাগাদ এরপর নতুন সমস্যা শুরু হয়। CEO অফিসে ঢোকার মুহূর্তে হঠাৎই বাইরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন BLO আধিকারিকরা। পরিস্থিতি উত্তাল বাইরে চলে যাওয়ায় সকলকে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর রাতভর বিক্ষোভ দেখান BLO'রা।
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের