নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের ভোগান্তির অবসান। দক্ষিণ কলকাতা থেকে বিমানবন্দরগামী মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। সংস্কারের জেরে বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনের কারণে এতদিন যে সরাসরি সংযোগ মিলছিল না, সেই সমস্যা এবার অনেকটাই কাটতে চলেছে। আগামী সপ্তাহ থেকেই সরাসরি দমদম বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা ও বিমানবন্দরের মধ্যে সরাসরি মেট্রো সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যদিও পুজোর আগেই দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত ইয়েলো লাইন চালু হয়েছিল, তবুও যাত্রীদের নোয়াপাড়ায় নেমে মেট্রো বদলাতে হচ্ছিল। এই ভোগান্তি কিছুটা হলেও কমাতে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সুখবর দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোর পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে। আপাতত সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচদিন পরীক্ষামূলকভাবে এক জোড়া মেট্রো চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দিনের প্রথম জয়হিন্দ–শহিদ ক্ষুদিরাম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৩৬ মিনিটে। এই ট্রেনটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের সমস্ত স্টেশন অতিক্রম করে পৌঁছবে শহিদ ক্ষুদিরামে। রাত ৯টায় জয়হিন্দ থেকে আর একটি মেট্রো ছাড়বে একই রুটে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের