নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকা। বুধবার মালদহ থেকে বনগাঁ দুই সীমান্ত অঞ্চলেই ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
বুধবার ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় হিন্দু সনাতনীদের উদ্যোগে খোল-করতাল নিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে সীমান্ত এলাকা। বিশ্বজুড়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদকারীরা জানান, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিক অত্যাচারের অংশ।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা জানাতেই আমাদের এই মিছিল। হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ আরও জোরালো হবে। এই আন্দোলনের ঢেউ বাংলাদেশে পৌঁছবে। কাঁটাতার আমরা মানব না।
মালদহের পাশাপাশি বনগাঁর ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তেও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সেখানে প্রতীকী কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার সহ অন্যান্য নেতৃত্ব। অসীম সরকার বলেন, 'বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ না হলে তা শুধু ওপার বাংলার নয়, গোটা বিশ্বের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের