নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে টলিউড ইন্ডাস্ট্রি। ব্যান কালচারের প্রসঙ্গও উঠে আসে। যার বিরোধিতা করেছিলেন দেব। ৭২ ঘণ্টার মধ্যে ব্যান কালচার তুলে দেবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। এবার ছবিতে ফিরে সেই প্রসঙ্গে মুখ খুললেন তারকা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দেশু ৭-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অনির্বাণ বলেছেন , "আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সংস্থা আছে, যেমন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন তারা নিয়মিত এই বিষয় নিয়ে আলোচনা করছে। এই সমস্যার নিষ্পত্তি হবে কিনা বা কেমনভাবে হবে সেটা সংস্থার সদস্যেরাই বলতে পারবেন। কারণ, এই ধরণের বৈঠকে আমি এক দিনও উপস্থিত থাকি না। শুধু এইটুকুই বলতে পারি, দেশু৭-এ আমি অভিনয় করছি। ভাল কাজ করার চেষ্টা করব, যাতে দর্শকের আমার অভিনয় ভাল লাগে।"
গোলন্দাজ ও রঘু ডাকাত ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছিলেন অনির্বাণ। ফের দেবের সঙ্গেই প্রত্যাবর্তন হতে চলেছে অভিনেতার। ট্র্যাকে ফিরে ভীষণই উচ্ছ্বসিত তিনি। অনির্বাণ বলেন , "দেব-শুভশ্রী জুটি নিয়ে দর্শকের যে উন্মাদনা, তার সঙ্গে যে আমি জুড়ে যেতে পেরেছি, সেটা ভাল লাগছে। সঙ্গে দেব প্রথম বার পরিচালনা করছে। সেটা নিয়েও উত্তেজিত।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অভিনেতা। কাজে ফিরেএ নিজের জাত চেনাতে মুখিয়ে তিনি। কাজ নিয়ে দেবের ওপর ভীষণই আস্থা রাখেন অভিনেতা।অনির্বাণ বলেন , "আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দেব ও তার সৃজনশীল টিমের উপর। একটা চমৎকার চরিত্র, চমৎকার অভিনয়ের সুযোগের কথা মাথায় রেখেই আমাকে ডাকা হয়েছে। চলচ্চিত্র নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে। তার জন্য আমিও মুখিয়ে আছি।”
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের