নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কমিশন। একাধিক বিধিনিষেধ সত্ত্বেও ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাইক বাহিনীর বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। আর সেই নির্দেশেই দ্রুত FIR দায়ের করল পুলিশ।
সূত্রের খবর, ডায়মন্ড হারবার এলাকায় বাইকবাহিনীর মাধ্যমে ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ পৌঁছায় কমিশনের কাছে। অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক ও পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। এমনকি রবিবারের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
এরপর কমিশনের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে অভিযোগিত বাইক মিছিলের দৃশ্য উঠে আসে। সেই ভিডিও সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ডায়মন্ড হারবার থানায় বাইকবাহিনীর বিরুদ্ধে FIR দায়ের করে। জানা গেছে, ভয় দেখানো, হুমকি দেওয়া, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কয়েকটি বাইকে চড়ে দুষ্কৃতীরা এলাকায় ঘোরাফেরা করে স্লোগান দেয় এবং ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে দ্রুত পদক্ষেপ করে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটারদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...