নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা তাদের টাকা ফেরত পেল। নেপথ্যে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। নানারককভাবে সাইবার প্রতারণার শিকার হন জেলার ১৭ জন ব্যক্তি। জেলা পুলিশের দ্বারা তাদের প্রত্যেককে টাকা ফিরিয়ে দেওয়া হল। পুলিশের এই সাফল্যে ভীষণই উচ্ছ্বসিত জেলাবাসী।

সূত্রের খবর , ৩২ লক্ষ ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয় সকলের হাতে। প্রত্যেকের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়। কাউকে লোনের নামে টাকা দেওয়া হয়। আবার কেউ ডিজিটাল অ্যারিস্টের শিকার হন। ডায়মন্ড হারবারের প্রত্যেক থানায় ডাক দিয়ে সকলের হাতে টাকা ফিরিয়ে দেওয়া হয়।
সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার বিশপ সরকার বলেন, "ডায়মন্ড হারবার জেলা পুলিশে প্রথমবার সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের টাকা ফিরিয়ে দেওয়া হল টাকা। সাইবার প্রতারণায় শিকার হওয়া মানুষদেরকে টাকা ফিরিয়ে দিতে জেলা পুলিশ বেশ কিছু নতুন অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপ গুলির ব্যবহারের ফলেই গত তিন থেকে চার মাসে সাফল্য পেয়েছি।"

পুলিশ সুপার আরও বলেন, "যখনই কোন মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন তখন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল গিয়ে ডকুমেন্টস দিয়ে সাবমিট করা। কেউ যদি নিজে করতে না পারেন তাহলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানায় আসতে পারেন। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তিনটির ফোন নম্বর ২৪ ঘন্টা চালু রয়েছে। সেই নম্বরে ফোন করলে এই পোর্টালে তথ্য আপলোড করার জন্য সাহায্য করা হবে।"
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের