চিয়া সিড আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের ডায়েটে দারুণ জনপ্রিয়। ওজন কমাতে সাহায্য করে, এটা আমরা প্রায় সবাই জানি। কিন্তু এই ছোট্ট বীজ যে ত্বকের যত্নে একেবারে ম্যাজিকের মতো কাজ করে, তা অনেকেই জানেন না। চিয়া সিডের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু নিউট্রিয়েন্টস, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং বাইরের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

জানেন স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও চিয়া সিড কেন এত উপকারী? কারণ চিয়া সিডে রয়েছ অ্যান্টিঅক্সিডেন্টস, ওমেগা ৩ ফ্যাটিঅ্যাসিড, ফাইবার, প্রোটিন। এই উপাদানগুলো একসঙ্গে কাজ করে ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং বলিরেখা দূরে রাখতে। ফলে ত্বক থাকে টানটান ও তারুণ্যময়।

চিয়া সিড জলে ভিজিয়ে রাখলে জেলি ধরনের এক বেস তৈরি হয়। এই প্রাকৃতিক জেলটি স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ব্রণ ও অতিরিক্ত তেলের সমস্যা কমে। সঙ্গে ত্বকে ফ্রেশ ও উজ্জ্বল লুক আসে।
চিয়া সিড শুধু খাওয়া নয়, ফেস প্যাক হিসেবেও ব্যবহার করা যায়। এতে কোলাজেন উৎপাদন বাড়ে, যা ত্বকের তারুণ্য ধরে রাখে। বিশেষ করে চোখের চারপাশ, কপাল বা গলার ভাঁজ মসৃণ করতে দারুণ কাজে আসে এই বীজ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা আসবে এটাই স্বাভাবিক। তবে সময়ের আগে যেন তা আপনার ত্বকে প্রভাব না ফেলে, সেদিকে নজর রাখতে পারেন চিয়া সিডের মতো প্রাকৃতিক উপকরণের সাহায্যে। তাই ডায়েটে যেমন রাখবেন, তেমনি বিউটি রুটিনেও জায়গা দিন এই ছোট্ট অথচ শক্তিশালী বীজকে।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের