নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। BLO দের দায়িত্ব গ্রহণে গড়িমসি বরদাস্ত করবে না কমিশন। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দায়িত্বভার না নিলে সাসপেন্ড পর্যন্ত হতে পারে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রাজ্যে শুরু হয়েছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। আগামী ৪ নভেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। কিন্তু দায়িত্বগ্রহণে অনীহা ও দেরি করায় কমিশনের মাথাব্যথা বাড়ছে। তাই এবার নীচু স্তরের এই গুরুত্বপূর্ণ কর্মীদের প্রতি কঠোর মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিএলওদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। তাঁরা দায়িত্ব না নিলে সমগ্র প্রক্রিয়াই ব্যাহত হবে।
ইতিমধ্যেই প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে যদি কেউ কাজে যোগ না দেন, তবে তাদের নামের তালিকা কমিশনে পাঠাতে হবে। এরপরই শুরু হবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। সেই BLO আধিকারিককে সাসপেন্ড করা হবে। এর আগেও এক হাজারের বেশি বিএলওকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এবার কমিশনের অবস্থান আরও কঠোর।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের