নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের মধ্যেই বাড়ছে অস্বস্তি। নতুন দায়িত্ব ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক নেতার পদত্যাগে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দিয়ে নতুন করে জেলা কমিটি গঠনের নির্দেশ দেন। সেই অনুযায়ী গত শনিবার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিভিন্ন জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করেন। পূর্ব বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব ফের দেওয়া হয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তবে বুধবার চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান, ফেসবুকের মাধ্যমে তিনি নিজের নিয়োগের কথা জানতে পেরেছেন এবং তিনি এই দায়িত্ব পালন করতে ইচ্ছুক নন।
চিঠিতে তিনি অনুরোধ করেন, সেটিকেই যেন তার পদত্যাগপত্র হিসেবে গ্রহণ করা হয়। যদিও পদত্যাগের নির্দিষ্ট কোনও কারণ তিনি উল্লেখ করেননি। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে দায়িত্ব পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিয়েছিলেন প্রদীপ সরকার। ফলে অল্প সময়ের ব্যবধানে একাধিক নেতার পদত্যাগের ঘটনায় দলের অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের