নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কিছুদিন আগে তার জোড়া গোলেই ঐতিহাসিক ডার্বি জেতে ইস্টবেঙ্গল। সেই দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সঙ্গে আচমকা বিচ্ছেদ হল ইস্টবেঙ্গলের। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিষয়ে নিশ্চিত করেছে লাল হলুদ।
কেরালা ব্লাস্টার্সের হয়ে ২০২৩-২৪ মরশুমে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামানতাকোস। তবে লাল হলুদ জার্সিতে একেবারেই নিজেকে উপস্থাপন করতে পারেননি। একের পর এক ম্যাচে সমর্থকদের আশা নিরাশা করেছেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে ৩২ ম্যাচে মাত্র ১২ টি গোল করেছেন এই তারকা। সঙ্গে রয়েছে মাত্র ৪ টি অ্যাসিস্ট।
স্যোশাল মিডিয়ায় লাল-হলুদ জানিয়েছে, গ্রিসের ফুটবলারের সঙ্গে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী সফরের জন্য তাকে শুভেচ্ছাও জানিয়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমের ব্যর্থতার পর দিয়ামানতাকোসকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ চুক্তি থাকায় গ্রিক ফুটবলারকে মোটা ক্ষতিপূরণ দিতে হত। তাই বাধ্য হয়ে তাঁকে রেখে দেওয়া হয়।
ডার্বিতে জোড়া গোল করার পর অনেকেই ভেবেছিলেন ফর্মে ফিরবেন। তবে পরের ম্যাচেই ডায়মন্ড হারবারের কাছে হেরে বিদায় নিতে হয়। কোচের কৌশলের সঙ্গে হয়তো মানিয়ে নিতে পারছিলেন না। এমনকি প্রথম একাদশেও জায়গা পাচ্ছিলেন না এই দক্ষ ফুটবলার। ডার্বিতেও হামিদ চোট পাওয়ায় পরিবর্ত হিসেবে নেমে বাজিমাত করেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের