নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে তিন দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করল পলাশীপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধের ছক নস্যাৎ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার পলাশীপাড়া থানার পোতারপাড়া মাঠ এলাকায়। গতকাল রাতে পুলিশের একটি বিশেষ টহলদারি দল এলাকায় নজরদারি চালানোর সময় কয়েকজন দুষ্কৃতীকে সন্দেহজনক ভাবে একত্রিত হতে দেখে। ডাকাতির পরিকল্পনার গোপন খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। পরিকল্পনা মতোই অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছায় টহলদারি দল।পুলিশকে দেখে আরও কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়
গোটা বিষয় নিয়ে পুলিশের এক আধিকারিক জানান, “ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হওয়ার নির্দিষ্ট খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি হাঁসুয়া, হেক্সো ব্লেড ও লোহার রড উদ্ধার করা হয়েছে। ধৃত এনামুল শেখ থানারপাড়া থানা এলাকার বাসিন্দা, আমিনুল হক মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকার বাসিন্দা, গণেশ পাল নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে , গোটা ঘটনার তদন্ত চলছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের