নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনৈতিক পালাবদলের পর বাংলার মাটিতে ফের তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদমে বিজেপির রক্তদান শিবিরের মঞ্চ থেকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করলেন, ব্রিটিশ শাসনের থেকেও বেশি অত্যাচারের শিকার হয়েছিল বাংলার মানুষ। বিজেপির জয়ের মধ্য দিয়েই রাজ্য নাকি ‘দ্বিতীয় স্বাধীনতা’ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার দমদমে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তোষণ, দুর্নীতি এবং রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছিল পশ্চিমবঙ্গ। বিজেপির ক্ষমতায় আসার মাধ্যমে সেই অধ্যায়ের অবসান ঘটেছে বলে তার বক্তব্য।
মুখ্যমন্ত্রী বলেন, ' আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বাংলা দ্বিতীয় বারের জন্য স্বাধীনতা লাভ করেছে।' শুভেন্দু আরও জানান, ক্ষমতায় আসার পর থেকেই তার সরকার দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ' ভাইপোর সব টেনিয়া পালিয়েছে। তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে। আমাদের কথা খরচ করতে হচ্ছে না। ওরা নিজেরাই যা করার করছে বাকিটা আর বলছি না'
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের