নিজস্ব প্রতিনিধি , লাহোর - চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে বিরাট একটি দায়িত্ব দিল পিসিবি। অধিনায়কত্বের পাশাপাশি এবার বোর্ড কর্তার ভূমিকায়ও দেখা যাবে তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘কনসালটেন্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ হিসাবে নিয়োগ করা হয়েছে শানকে। বোর্ডের অন্যতম পরামর্শদাতা হিসেবে কাজ করবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে এই বিষয়ে নিশ্চিত করেছে। সেখানে লেখা হয়েছে, "শান মাসুদকে কনসালটেন্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স হিসাবে নিয়োগ করা হয়েছে। পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট, ৯টি এক দিনের ম্যাচ সহ ১৯টি টি টোয়েন্টি খেলেছেন শান। ছ’টি টেস্ট শতরান-সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০৮ রান করেছেন। তার নেতৃত্বেই পাকিস্তান গত বছর ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারায়। ২০০৫ সালের পর সেটাই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়। সব ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মহসিন নকভির বোর্ডের এক সিদ্ধান্তে রীতিমত অবাক সকলেই। অনেক প্রাক্তন কর্তারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে , জোড়া ভূমিকায় এলে ওর আসল দক্ষতা থেকে পিছিয়ে যেতে পারে মাসুদ। একজন ক্রিকেটারকে শুধুমাত্র খেলার মধ্যেই রাখা উচিত বলে মনে হয় তাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস’-এর পদ এখনও খালি। সেই পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২রা নভেম্বর। সেই পদেও নাকি শানের কথাই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন