নিজস্ব প্রতিনিধি , কলকাতা - 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে গিয়ে চোর স্লোগান শুনলেন মহেশতলার তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি। এরপর তাকে ঘিরে চলে তুমূল বিক্ষোভ। অভিযোগ , এলাকার কোনো রকম কাজ করেননা তিনি। এমনকি এলাকায় চালান তোলাবাজিও।
সূত্রের খবর , বৃহস্পতিবার দুপুরবেলা মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর জলখুলা অগ্র প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়েছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর বিকাশ ব্যানার্জি। হটাৎই তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ , কাউন্সিলর হওয়া সত্ত্বেও এলাকার কোনও রকম কাজ করেননা তিনি।
বহুদিন ধরে এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার কথা কাউন্সিলরকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি। এলাকার কোনও দরকারে পাশে পাওয়া যায় না তাকে। এমনকি এলাকায় তোলাবাজি চালিয়ে টাকাও তোলেন তিনি। এদিন কাউন্সিলর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যেতেই কাউন্সিলরকে ঘিরে চোর চোর স্লোগান দেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''দীর্ঘ দিন ধরে আমাদের এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। বারংবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি। এই অঞ্চল থেকে ভোট লিড করে কাউন্সিলর হয় , অথচ এই অঞ্চলেই কোনও কাজ হয়না। আমাদের এটাই দাবি , যে আমাদের কাজ করতে হবে।''
এপ্রসঙ্গে কাউন্সিলর বিকাশ ব্যানার্জি জানান , ''আমার বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। যারা এমন বক্তব্য করছেন তারা কংগ্রেস আশ্রিত। তারা ইচ্ছাকৃত এই ঘটনা ঘটাচ্ছেন। আমাকে ঘিরে কোনও বিক্ষোভ হয়নি। ওনারা শুধু তাদের দাবি জানাচ্ছিলেন।''
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের