নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চন্দ্রনাথ সিংকে হেফাজতে নিতে চেয়েছিল ইডি। কিন্তু নতুন প্রমাণ পেশ করার পরেও সেই আবেদন বাতিল করল ইডির বিশেষ আদালত। ইডি কোর্টে ফের পিছিয়ে গেল মামালার শুনানি।
সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের ডায়েরি থেকে একশো জনেরও বেশি নাম পাওয়া যায়। সেই তালিকায় থাকা চন্দ্রনাথ সিংয়ের বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে। মঙ্গলবার মামালার শুনানিতে ইডির পক্ষ থেকে চন্দ্রনাথের বিরুদ্ধে আরও নতুন প্রমাণ পেশ করা হয়। ইডির তরফে আদালতে জানানো হয়, বীরভূমে জমি সংক্রান্ত লেনদেন-সহ একাধিক নতুন তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে। আত্মসমর্পণের পর আপাতত অন্তর্বর্তী জামিনে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী।
ইডি আগেই চার্জশিটে অভিযোগ করেছে, ১২ কোটি ৭২ লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত তিনি। শুধু মন্ত্রীই নন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। এইসব নথি ও প্রমাণ আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
এই সমস্ত প্রমাণ উপস্থাপনের পর সময় চান চন্দ্রনাথ সিংহের আইনজীবী। ফলে এদিন আদালতে হেফাজত নাকি জামিন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইডির বিশেষ আদালতের পক্ষ থেকে আগামী শনিবার ফের এই মামলার শুনানির দিন স্থির করা হয়েছে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের