নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বড় বিপদের সম্মুখীন হলেন পেয়ার কা পঞ্চনামা খ্যাত অভিনেত্রী করিশ্মা শর্মা। চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ দিয়ে বড় আঘাত পেলেন তিনি। হঠাৎ কি বা হল? কেনই বা ঝাঁপ দিতে গেলেন? সকলের মনে যখন এই প্রশ্ন তখন নিজেই এই প্রসঙ্গে জানালেন করিশ্মা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন অভিনেত্রী।
অভিনেত্রী লেখেন, “ঘটনাটা বুধবারের। গতকাল, চার্চগেটের উদ্দেশ্যে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে তত ক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিৎ হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই। শরীরে একাধিক জায়গায় ক্ষত ভরে গেছে। পিঠে চোট সহ মাথা ফুলে গেছে।"
অভিনেত্রী যোগ করেছেন, "চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। মাথার চোট কতটা গুরুতর তা পরীক্ষা করার জন্য এক দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে। গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালবাসা পাঠাবেন।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের