নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বদলে যাচ্ছে বাংলার বিরোধী রাজনীতির সমীকরণও। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বামেদের হটাতে বিজেপিকে ‘ফ্রন্টে’ আনার বার্তা দিয়েছিলেন, সেই তিনিই এবার বিজেপিকে রুখতে বামফ্রন্ট-সহ সমস্ত বিজেপি বিরোধী শক্তির কাছে ঐক্যের আহ্বান জানালেন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই রাজনৈতিক চাপের মুখে রয়েছে তৃণমূল। সেই আবহেই শনিবার কালীঘাটে দলের কয়েকজন বিধায়ক ও নেতাকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন অনুষ্ঠানে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্যের ডাক দেন। তৃণমূল নেত্রী স্পষ্ট ভাষায় বলেন, ' চারিদিকে সন্ত্রাসের বজ্রপাত চলছে। ভয় না পেয়ে বাংলার যত বিজেপি বিরোধী রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন রয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের তরফে বঙ্গে জোট বাঁধার আবেদন জানাচ্ছি।'
বামেদের জোটের আহ্বান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' লেফটিস্টদের নিয়েও আমার কোনও ইগো নেই। লেফটিস্ট, আলট্রা লেফটিস্ট সবাইকে নিয়ে চলতে চাই। আসুন আমরা জোট বাঁধি।' এদিন মমতা ফের দাবি করেন, নির্বাচনে তারা প্রকৃত অর্থে হারেননি। তার অভিযোগ, 'তৃণমূলকে হারানো হয়েছে।'
পাশাপাশি তিনি জানান, ফলপ্রকাশের পর দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লির পাশাপাশি বাংলাতেও বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্যমঞ্চ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের