নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়িহাটা মেট্রো প্রকল্প নিয়ে ফের জটিলতা। যৌথ বৈঠকের পরেও কাজ শুরু না হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন রেল বিকাশ নিগম লিমিটেড। রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দ্বন্দ্বে আটকে রয়েছে গুরুত্বপূর্ণ মেট্রো সম্প্রসারণের কাজ।
শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে RVNL এর আইনজীবীরা জানান, রাজ্য সরকারের সঙ্গে মেট্রোর যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনিবার ও রবিবার রাস্তা বন্ধ রেখে চিংড়িহাটায় মেট্রোর কাজ শুরু হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। রাস্তা বন্ধ না করায় কাজ আটকে রয়েছে বলেই দাবি আরভিএনএলের।
আরভিএনএলের তরফে অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। ফলে সময়মতো গুরুত্বপূর্ণ কাঠামোগত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তাদের দাবি, রাজ্যের এই অসহযোগিতার জেরেই প্রকল্প দেরিতে চলছে এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, রাজ্যের প্রতিনিধিরা আদালতকে জানান, ইডেনে টেস্ট ম্যাচ এবং কলকাতা ম্যারাথন থাকায় চিংড়িহাটা অঞ্চলে রাস্তা বন্ধ করা সম্ভব হয়নি।
আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এদিন আরভিএনএলকে সমস্যাগুলি লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নথি পাওয়ার পর আদালত পরবর্তী পদক্ষেপ নেবে বলেই জানিয়েছে। চলতি মাসেই কাজ শুরুর কথা ছিল। কিন্তু রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েনে প্রকল্প আবারও অনিশ্চয়তার মুখে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের