নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়িহাটা মেট্রোর জট ক্রমেই গভীর হচ্ছে। বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর আশা যখন দূরত্বে, তখনই সমস্যার সমাধানে আরও কঠোর হল হাইকোর্ট। কেন্দ্র–রাজ্য–মেট্রো কর্তৃপক্ষকে নিয়ে নির্দিষ্ট দিনে বৈঠকের নির্দেশ দিল আদালত। বিচারকদের স্পষ্ট নির্দেশ, এখন আর দেরি করলে চলবে না।
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের মাত্র ৩৬৬ মিটার কাজ আইনি জটিলতার কারণে আটকে আছে দীর্ঘদিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরুর কথা ছিল, তবে নভেম্বরের শেষেও তা বাস্তবায়িত হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় রেল বিকাশ নিগম লিমিটেড কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, রাজ্যের অসহযোগিতার কারণেই কাজ এগোচ্ছে না।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে জানায়, এই অবস্থা চলতে পারে না। মেট্রো ভবনে আগামী বুধবার বিকেল ৫টায় বৈঠকের নির্দেশ দেন বিচারপতিরা। বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সহ সব পক্ষকেই উপস্থিত থাকতে হবে। আদালতের পর্যবেক্ষণ, চিংড়িহাটা এলাকায় সাবওয়ের কাজ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল আরও বলেন, 'রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। কাজ তো একদিন করতেই হবে। সে দিন যান নিয়ন্ত্রণ করতেই হবে।' ফলে দ্রুত সমাধান না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হবে। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে। আগামী ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের