নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার স্বাস্থ্যব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘদিনের চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে উঠতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্ব। নিউটাউনের রাম মন্দিরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত সেই জল্পনাতেই সিলমোহর দিয়েছেন। ফলে স্বাস্থ্যখাতে সংস্কার ও স্বচ্ছতার প্রত্যাশা আরও জোরালো হয়েছে রাজ্যজুড়ে।
রাজনৈতিক পালাবদলের পর প্রায় ১ মাস হয়ে গেছে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ১ মাস পার হয়ে গেলেও মন্ত্রীসভার দফতর বণ্টন না হওয়ায় রাজনৈতিক মহলে বেশ চর্চা চলছিল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার মন্ত্রীদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। ২৩ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাক্ষেত্রে যুক্ত এই বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকে জয়ী হন।
তৃণমূলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে পরাজিত করেন তিনি। নির্বাচনের পর থেকেই তাকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়ার জল্পনা চলছিল। শেষ পর্যন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবেই তাকে স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। দায়িত্ব গ্রহণের আগেই কড়া বার্তা দিয়েছেন তিনি।
এক বিশেষ সাক্ষাৎকারে ডা. মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ভাঙা হবে। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়োগ ও অন্যান্য যা দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।' এদিন নিউটাউনের রাম মন্দিরে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নাম ঘোষণা করেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের