নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চিকিৎসাধীন অবস্থায় সংজ্ঞাহীন রোগীকে চড় মারার অভিযোগ উঠল নার্সের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখলেও এর অন্য ব্যাখ্যা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিপাই বাজার এলাকার বাসিন্দা বৈশালী খান (২৭) প্যানক্রিয়াস রোগে আক্রান্ত। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাঁর অবস্থা সংকটজনক হয় বলে পরিবারের দাবি।

অভিযোগ, শনিবার রাতে অচেতন অবস্থায় থাকার সময় কর্তব্যরত এক নার্স হঠাৎ তাঁকে সজোরে থাপ্পড় মারে। ওই দৃশ্য স্বচক্ষে দেখেন বৈশালীর স্বামী। রাতেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। পরদিন রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ মৃত্যু হয় তরুণীর। যদিও মৃত্যুকে কেন্দ্র করে কোনও অভিযোগ তোলেননি পরিবার।
মৃতার আত্মীয় সাহেবা বিবি বলেন, 'রোগী যন্ত্রণায় ছটফট করায় নার্সরা প্রথমে তাঁকে বেঁধে রাখতে বলে। পরে বলে সে নাকি নেশাগ্রস্ত অবস্থায় ভর্তি হয়েছে। নিরাপত্তারক্ষীদের আচরণও আপত্তিকর। রোগী অনেকবার বলেছিল তাঁকে নিয়ে চলে যেতে। শনিবার রাতে কিছুটা সুস্থ দেখে গিয়েছিলাম। চিকিৎসার গাফিলতি হয়েছে এমনটা নয়। তাঁদের ব্যবহার নিয়েই আমাদের ক্ষোভ'।
অন্যদিকে হাসপাতালের সুপার ডা. ইন্দ্রনীল সেন জানান, 'অনেক সময় সংজ্ঞাহীন রোগীর প্রতিক্রিয়া যাচাইয়ের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়। যেটা চিকিৎসার একটা অঙ্গ। একজন নার্স হঠাৎ করে এমনি কাউকে মারবে কেন? তবে প্রকৃত কারণ জানতে অবশ্যই গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা