নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ বা অনিয়মের অভিযোগ প্রায়শই শোনা যায়। তবে এবার উল্টো ছবি। সহায়তার অর্থ পেয়েও তা স্বেচ্ছায় ফেরত দিলেন এক পরিবার। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। এমন সামাজিক দায়বদ্ধতা প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের। প্রশাসনের আশা, এই ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেবে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘোলপুকুরিয়া এলাকার বাসিন্দা সুশীল মন্ডল পরিবার নিয়ে বসবাস করেন। সম্প্রতি সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু এরই মধ্যে ছেলে সুব্রত মন্ডল রেলে চাকরি পান। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকারি সহায়তার টাকা নিজেদের জন্য রাখা অনুচিত বলে মনে করেন সুশীলবাবু। সেই ভাবনা থেকেই তিনি সরাসরি বিডিও অফিসে গিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত দেন।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম ২ ব্লকের বিডিও গোপীনাথ সরেন বলেন, 'অনেক ক্ষেত্রে টাকা ঢোকার পর নেতিবাচক প্রবণতা দেখা যায়। কিন্তু এই ঘটনায় উপভোক্তার পরিবার স্বতঃস্ফূর্তভাবে অর্থ ফেরত দিয়েছেন। এতে প্রকৃত প্রয়োজনভিত্তিক অন্য কেউ উপকৃত হবেন। এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা