নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে ছাগলের টোপ দিয়ে বাঘ ধরার চেষ্টা হল ব্যর্থ। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে সুন্দরবনে। পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় বন দফতরের কর্মীরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে টেকনো চত্বর এলাকার বাসিন্দাদের নজরে আসে একটি বড় প্রাণীর পায়ের ছাপ। পরে বন দফতর নিশ্চিত করে সেটি রয়েল বেঙ্গল টাইগারের চিহ্ন। খবর ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার হেরোভাঙ্গা নদীর চরে জঙ্গল জাল দিয়ে ঘেরাও করা হয়।

এছাড়াও খাঁচা বসিয়ে ছাগলের টোপ দেওয়া হয়। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও ধরা পড়েনি বাঘটি। নদীর একপ্রান্তে মানুষের বসতি, অপরপ্রান্তে হিংস্র প্রাণীর বিচরণ। এই অবস্থায় স্বাভাবিক জীবন কার্যত থমকে গেছে। মৎস্যজীবীসহ বহু মানুষ কাজে যেতে পারছেন না। দ্রুত উদ্ধার অভিযান সফল না হলে ভয় আরও বাড়বে বলেই আশঙ্কা।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'গত কয়েক রাত ধরে এলাকার কেউই নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না। নদীর ধার দিয়ে একা যাতায়াত একেবারেই বন্ধ রয়েছে। বাচ্চাদের খেলার জন্য ছাড়তেও ভয় লাগছে। এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব বাঘটি ধরা পড়বে ততই আমাদের স্বস্তি ফিরবে'।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...