নিজস্ব প্রতিনিধি , হুগলী - ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বিজেপিতে মোহভঙ্গ। শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। ফের ঘাসফুল শিবিরে ফিরলেন সপ্তগ্রামের বিজেপি নেতা তথা প্রার্থী দেবব্রত বিশ্বাস। বহুদিন ধরেই এই জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে তাই সত্যি হল। প্রায় ৬ বছর পর সদলবলে তৃণমূলে ফিরে এলেন দেবব্রত।
সূত্রের খবর , রাতে সপ্তগ্রাম থেকে শ্রীরামপুরে পৌঁছান দেবব্রত। তৃণমূলে ফের যোগদান করার পর মহিলারা এলাকার মহিলাদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়েছে। সাদা জামা পরে অনুগামীদের নিয়ে শ্রীরামপুরে গিয়েছেন তিনি। এলাকার মহিলারা ইতিমধ্যেই দেবব্রতর গুণগান করা শুরু করে দিয়েছেন। তাদের মতে রাজনৈতিক দলের থেকেও বেশি দেবব্রত বিশ্বাসের কথার দাম।

ফের ঘাসফুলে যোগ দিয়ে দেবব্রত বিশ্বাস বলেন , "বিজেপিতে যোগ দেওয়ার পর কোনও দিনই আমাকে আপন করে নেওয়া হয়নি। দলের সমস্ত কর্মসূচি থেকে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। কিছু নেতা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য জেলায় বসে রয়েছেন।"
দেবব্রত আরও বলেন , "আমি সবসময় গরিব মানুষদের কথা ভেবেই রাজনীতিতে এসেছি। কিছু করার চেষ্টা করেছি। আগামী দিনেও সেই কাজই করে যাব। যেভাবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়ন ও গরিব মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। সরকারের প্রকল্পগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আর আমি কথা দিচ্ছি যে সেই প্রকল্পগুলি মানুষের কাছে ঠিকই পৌঁছে যাবে।

দেবব্রত বিশ্বাস বেশকিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, চেয়ারপারসন অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত-সহ তৃণমূলের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য , দেবব্রত বিশ্বাস একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে সপ্তগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। দুইবছর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে সপ্তগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্তের বিরুদ্ধে হেরে যান।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের