নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR ইস্যুতে সিইও দফতরের সামনে ও ভিতরে বিএলওদের অবস্থানকে কেন্দ্র করে গুরুতর নিরাপত্তা ভাঙনের অভিযোগ উঠেছে। পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
SIR প্রক্রিয়া নিয়ে ক্ষোভে উত্তাল রাজ্যের একাংশের বিএলও। সিইও দফতরের সামনে দীর্ঘসময় ধরে তাদের অবস্থান, এমনকি অফিসের ভিতরেও কয়েকজনের অবস্থান এই পুরো ঘটনায় সিইওকে ঘেরাও পর্যন্ত করা হয়। স্বভাবতই এতে প্রশ্ন উঠেছে দফতরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। এই প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেয়। কমিশনের পক্ষ থেকে সরাসরি চিঠি পাঠানো হয় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ২৪ নভেম্বর সিইও দফতরে যে নিরাপত্তা ভাঙন ঘটেছে, তার ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সংশোধন করা অত্যন্ত জরুরি। সিইও দফতর, সংশ্লিষ্ট অফিসারদের আবাসন, এবং তাদের যাতায়াত সব ক্ষেত্রেই অবিলম্বে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সংবেদনশীল নথি বা তথ্য যাতে কোনও অবস্থাতেই ভুল হাতে না যায়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। চিঠিতে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এমন কোনও পরিস্থিতি যেন আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ আসন্ন যেকোনও নির্বাচনের আগে এই ধরনের নিরাপত্তা শিথিলতা স্বাভাবিক ভাবে উদ্বেগের কারণ।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের