নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চা শুধু একটি পানীয় নয়, এটি বাঙালি তথা ভারতবাসীর আবেগের নাম। সকাল-সন্ধ্যার নিত্যসঙ্গী এই গরম পানীয় ছাড়া যেন দিনই সম্পূর্ণ হয় না। পাড়ার আড্ডা থেকে অফিসের ব্যস্ততা সব জায়গাতেই চায়ের কাপে জমে ওঠে গল্প আর ক্লান্তি ভোলার মুহূর্ত। সেই চেনা চা এবার বিশ্বমঞ্চে পেল সর্বোচ্চ স্বীকৃতি।
জনপ্রিয় গ্লোবাল ফুড গাইড ‘টেস্টঅ্যাটলাস’-এর সাম্প্রতিক তালিকায় বিশ্বের সেরা ১০০ চায়ের মধ্যে প্রথম স্থান দখল করেছে ভারতের মশলা চা। শুধু তাই নয়, এই তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের আরও একাধিক জনপ্রিয় চা। ষষ্ঠ স্থানে রয়েছে দার্জিলিং চা, তেরো নম্বরে আসাম চা। এছাড়াও কেরলের সুলাইমানি চা, হিমাচলের কাংড়া চা আর কাশ্মীরের ঐতিহ্যবাহী নুন চাও তালিকায় স্থান পেয়েছে ।
বিশ্বের এই তালিকায় অন্যান্য দেশের চায়ের উপস্থিতিও দেখা গেছে। দ্বিতীয় স্থানে জাপানের হোজিশা, তৃতীয় স্থানে শ্রীলঙ্কার সিলন ব্ল্যাক টি। চতুর্থ স্থানে জাপানের সেনচা এবং পঞ্চম স্থানে চিনের ইউনান প্রদেশের পু এরহ চা জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে চায়ের স্বাদ, ঘরানা ও ঐতিহ্যের মধ্যে তীব্র প্রতিযোগিতা নজর কাড়ছে বিশেষজ্ঞদের।
শুধু চায়ের স্বাদই নয়, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভারতের চা বাগানও। পশ্চিমবঙ্গের কার্সিয়াংয়ের মাকাইবাড়ি টি এস্টেট এবং আসামের ডিব্রুগড়ের হালমারি টি এস্টেট বিশ্বের মানচিত্রে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। শতবর্ষের ঐতিহ্য ও মানসম্পন্ন উৎপাদনের কারণে এই বাগানগুলো বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের চায়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও একবার তুলে ধরল এই তালিকা।
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের