নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রেলে টিকিট না পেয়ে অনেক ক্ষেত্রে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে জরুরি সময়ে সংরক্ষিত আসন পাওয়া কঠিন হয়ে যায়। তবে IRCTC এর একটি সুবিধার মাধ্যমে চার্ট তৈরি হওয়ার পরেও খালি আসন বুক করার সুযোগ রয়েছে। এই পরিষেবা সম্পর্কে জানলে শেষ মুহূর্তের ভ্রমণ অনেক সময় সহজ হতে পারে।
ভারতীয় রেলের Current Booking পরিষেবায় যাত্রীরা চার্ট তৈরির পরেও খালি আসনের তথ্য দেখতে পারেন। ট্রেনের কোনও আসন ফাঁকা থাকলে সেটি যাত্রীদের জন্য উপলব্ধ করা হয়।IRCTC অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সুবিধা ব্যবহার আপনি পেতে পারবেন। ফলে স্টেশনে গিয়ে আলাদা করে খোঁজ নেওয়ার প্রয়োজন হবে না।
সাধারণত ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগে আসনের চূড়ান্ত তালিকা তৈরি হয়। এর পরে ফাঁকা থাকা আসন Current Booking এর মাধ্যমে বুক করা যাবে। এই টিকিটের জন্য তৎকাল বুকিংয়ের মতো বাড়তি টাকা দিতে হয় না। সাধারণ ভাড়াতেই নিশ্চিত সিট পাওয়ার সুযোগ থাকে।
এই পরিষেবার মাধ্যমে পাওয়া টিকিট সরাসরি নিশ্চিত হয়। এতে ওয়েটিং লিস্ট বা RAC এর মতো অবস্থায় থাকতে হয় না।তবে টিকিট কাটার আগে যাত্রা নিশ্চিত করা জরুরি।পরে বাতিল করলে সাধারণত টাকা ফেরতের সুবিধা পাওয়া যায় না।
Current Booking করার নিয়ম -
১. IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে Train বিভাগ খুলতে হবে।
২. সেখানে Charts Vacant অপশন বেছে নিয়ে ট্রেন নম্বর দিতে হবে।
৩. যাত্রার তারিখ অনুযায়ী খালি কোচ আর আসনের তথ্য দেখা যাবে।
৪. পছন্দের আসন নির্বাচন করে অনলাইনে টিকিট বুক করা যাবে।
৫. জরুরি যাত্রার ক্ষেত্রে খালি আসন থাকলে এই সুবিধা ব্যবহার করে দ্রুত টিকিট বুক করা যায়।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের