নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - চারদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকেই উদ্ধার হল বিজেপি কর্মীর নিথর দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ময়না ব্লকের সুদামপুর এলাকায়। পরিবারের অভিযোগ, এটি নিছক মৃত্যু নয়, পরিকল্পিত খুন। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে।
মৃত যুবকের নাম সুব্রত অধিকারী। বয়স ৩৩ বছর। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত সুদামপুর গ্রামের বাসিন্দা। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত ছিলেন সুব্রত। গত রবিবার সন্ধ্যায় বলাইপন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সুব্রত। কিন্তু তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যদের পাশপাশি এলাকার লোকজন আশপাশে খোঁজ চালিয়েও কোনও সন্ধান পাননি।
অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায় তার দেহ। খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, সুব্রতকে খুন করা হয়েছে। তাদের দাবি, সুব্রত সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল।
স্থানীয় বিজেপি নেতৃত্বও একই সুরে অভিযোগ তুলেছে। ময়নার বিজেপি নেতা সুজিত বেরা বলেন, 'সুব্রত আমাদের সক্রিয় কর্মী ছিল। চারদিন জলে পড়ে থাকলে দেহে পচন ধরার কথা, কিন্তু দেহের অবস্থা তা বলছে না। ওর মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি। এর আগেও ওকে অপহরণ করে মারধর করা হয়েছিল। ভোটের আগে বিজেপিকে কোণঠাসা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের