নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এনুমারেশন কাজে প্রবল চাপ, সময়ের অস্বস্তিকর ঘাটতি সব মিলিয়ে অস্থির পরিস্থিতি BLOদের মধ্যে। রবিবার বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক BLO। একই দিনে ফের কঠোর বার্তা দিয়েছে নির্বাচন কমিশন, ফলে আরও ক্ষোভে ফেটে পড়ছেন মাঠপর্যায়ের কর্মীরা।
নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে দৌড়ঝাঁপ বাড়ছে মাঠপর্যায়ে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা, তথ্য সংগ্রহ, ফর্ম পূরণ হয়ে গেলে আবার তা সংগ্রহ। একাধিক কাজের ভারে কার্যত নাজেহাল হয়ে পড়ছেন BLO-রা। অভিযোগ, কাজের চাপ ক্রমশ বাড়লেও সময় ও সহায়তা সেই তুলনায় কম। ফলে BLO দের মধ্যে তৈরি হচ্ছে ক্লান্তি, উত্তেজনা ও ক্ষোভ।
এই পরিস্থিতিতেই রবিবার কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সুপারভাইজারের সঙ্গে রিভিউ বৈঠক চলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২০৫ পার্টের BLO অনিমেষ নন্দী। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে। সহকর্মীদের দাবি, টানা কাজের চাপে অসুস্থতা আরও বাড়ছিল। গতকাল রাত থেকেই জ্বর ছিল কিন্তু তাও রবিবার বৈঠকে জোর করে আনা হয়।
এদিকে রবিবারই নির্বাচন কমিশন কঠোর বার্তা দিয়েছে, 'কোনও ফেক এন্ট্রি ধরা পড়লে শাস্তি পাবেন BLO-রা'। এনুমারেশন ফর্ম বণ্টন নিয়ে অসন্তুষ্টির কথা কমিশনের বৈঠকে জানান জেলা নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে BLO-দের ক্ষোভের কথাও আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া ERO, AERO এবং অতিরিক্ত BLOদের BLO অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়। কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের