নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফের চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সবংয়ে প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে নেতা মানস ভূঁইয়ার নাম জড়ানোকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন এক বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী বিকাশ কুমার টুং, সবং বিধানসভার ১৬ নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তার স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তৎকালীন মন্ত্রী ডা. মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় এবং তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়।
পরিবারের দাবি, চাকরিতে যোগ দেওয়ার পর নিয়মিত কাজও করেন মঞ্জু। কিন্তু মাত্র দুমাসের মাথায় গত ৬ মে হঠাৎ জানিয়ে দেওয়া হয়, তার চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন মঞ্জু সাহু টুং।
সমস্ত অভিযোগের ভিত্তিতে সবং থানায় মানস ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চাকরির নামে প্রতারণার অভিযোগ নতুন নয়, তবে এবার সেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে মন্ত্রী মানস ভূঁইয়ার নাম উঠে আসায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক মহলে মানস ভূঁইয়া কংগ্রেসের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তীতে তিনি শিবির বদল তৃণমূলে যোগদান করেন। সেখানে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলান। কিন্তু সম্প্রতি পালাবদলের পর দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হুয়েছেছিলেন তিনি। এমনকি গত শনিবার তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন মানস ভূঁইয়া।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের