নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাইরে থেকে দেখলে মনে হবে চা পাতার সাধারণ চালান।কিন্তু সেই চালানের আড়ালেই চলছিল কোটি টাকার মাদক পাচারের খেলা।শিলিগুড়ি থেকে কলকাতার পথে দুটি কন্টেনারে করে নিয়ে যাওয়া হচ্ছিল কয়েকশো কেজি গাঁজা। মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা।সামনে আসে পাচারের সেই চাঞ্চল্যকর চিত্র।
সূত্রের খবর , মঙ্গলবার মাঝরাতে নদীয়ার কল্যাণীতে ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।একটি গাড়িতে ৩ জন পাচারকারী দুটি কন্টেনারে করে গাঁজা ভর্তি করে নিয়ে যাচ্ছিলো।পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে কন্টেনার গুলি পাকড়াও করে তারা।কন্টেনার গুলি থেকে বস্তা বন্দী কয়েকশো কেজি গাঁজা উদ্ধার করা হয়।ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পৌঁছানোর আগেই চালক ও খালাসি পলাতক হয়ে যায়।পুলিশ হাতেনাতে ধরে ৩ জন কে।
ঘটনা প্রসঙ্গে হরিণঘাটা ১৫ নম্বর ওয়ার্ডের কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট সর্বেন্দু দাস বলেন,'আমার বাড়ির একদম সামনেই দুটি কন্টেনার ভর্তি গাড়ি আসলো।কারা গাড়িটিকে ধাওয়া করছিলো জানিনা।কন্টেনার ভর্তি গাড়িটা এসে উল্টে পরে একদম ড্রেনের মধ্যে।অনেক মানুষের ভিড় দেখতে পাই ওখানে।আমি ভিডিও করা শুরু করলে এনসিবিআইয়ের লোক এসে বলে ভিডিও করা যাবেনা।ওনারা ওনাদের কাজ অবশ্যই পালন করুক কিন্তু আমরা ভিডিও করছিলাম বলে মোবাইল কেন কেড়ে নেবে। আমরা স্থানীয় লোক আমাদের এরকম হেনস্থা করার মানে কি। আমি বিধায়ককে এই সম্পর্কে জানিয়েছি।আমাদের সামনেই ওনারা বস্তা কেটে গাঁজা উদ্ধার করে।তার মধ্যে থেকে প্রায় ১৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।এখনো উদ্ধারকাজ চলছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের