নিজস্ব প্রতিনিধি , গুজরাত - নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে অসাধারণ শুরু করেছেন বিরাট কোহলি। নতুন বছর নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন কিং। সাত রানের জন্য শতরান হাতছাড়া হলেও অসামান্য ব্যাটিং করেছেন তিনি। ফলস্বরূপ ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। এরপরেই বেশকিছু বিষয়ে কথা বলেছেন বিরাট কোহলি।
কোহলি বলেছেন , "আমার আগের ব্যাটাররা আউট হয়ে গেলে সবাই খুব উত্তেজিত উৎসাহিত হয়ে পড়ে। এটা আমার ভাল লাগে না। মহেন্দ্র সিংহ ধোনির ক্ষেত্রেও এ রকম হত। আমার ক্ষেত্রেও হচ্ছে। জানি, সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। তবু, এটা ভাল দেখায় না। আমি খেলায় মন দেওয়ার চেষ্টা করি।"
কোহলি আরও বলেছেন , "এটাও ঠিক যে মানুষের এই ভালবাসা আমার কাছে আশীর্বাদের মতো। ভাল লাগে। তাঁরা আমাকে দেখতে চান। ম্যাচ শেষে সমর্থকদের মুখে হাসি দেখতে পেলে সবচেয়ে ভাল লাগে। এটা অনেক বড় একটা পাওনা।"
ব্যক্তিগত মাইলফলকের কথা ভাবেননা বিরাট। এমনই দাবি করেন তিনি। কিং বলেন , "এখন আমি মাইলফলক, রেকর্ড এ সবের কথা ভেবে খেলি না। যে পর্যায় চলে এসেছি, তাতে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। দলের জন্য খেলার চেষ্টা করি। লক্ষ্য থাকে দলকে যতটা সম্ভব সাহায্য করার। সব সময় চাই আমার ইনিংস দলকে সুবিধাজনক জায়গায় দিক। জয়ের কাছাকাছি পৌঁছে দিতে চাই দলকে।"
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্ন শুনে হেসে ফেললেন বিরাট কোহলি। তিনি জিজ্ঞেস করেন এটা কত নম্বর? উত্তরে বিরাট বলেন, "বলতে পারব না। আমি গুনিনি।" তাঁর কথার মাঝেই ভোগলে বলেন , "এটা নিয়ে ৪৫।"
এরপর বিরাট বলেন, "নয়ডার বাড়িতে আমার সব ট্রফি মা যত্ন করে সাজিয়ে রাখেন। মা বলতে পারবেন, কটা ট্রফি হল। এই ট্রফিটাও মায়ের কাছেই পাঠিয়ে দেব। মা আমার ট্রফিগুলো নিয়ে খুব গর্বিত।"
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন