নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুরে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের মারধরের জেরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে গ্রেফতার হন উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।
মণিরামপুর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় নিহত বৃদ্ধের নাম তুলসী অধিকারী। পরিবারের অভিযোগ, বাড়ির পাশে বেআইনি নির্মাণের ফলে নিকাশি সমস্যার সৃষ্টি হওয়ায় প্রথমে তারা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ জানান। কিন্তু অভিযোগ শোনার বদলে কাউন্সিলর বেআইনি নির্মাণকারীদের পক্ষ নেন বলে দাবি পরিবারের। পরবর্তীতে পুরসভায় লিখিত অভিযোগ জানানোয় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য এমনই অভিযোগ মৃতের পরিবারের।
রবিবার রাতেই পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে। তদন্তকারীরা তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করার পাশাপাশি মারধর ও জোর করে আটকে রাখার ধারাও যুক্ত করেছেন। সোমবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিনের জন্য সওয়াল করেন অভিযুক্তের আইনজীবী ও স্বয়ং রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে আদালত সেই আবেদন খারিজ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
ইতিমধ্যেই, এই ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, অসুস্থ অবস্থায় হাঁটতে কষ্ট হওয়া তুলসী অধিকারীকে এক ব্যক্তি হাত ধরে রাস্তা পার করাচ্ছেন। এদিকে ঘটনার পরই রাজনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে শাসকদল। রবিবারই তৃণমূল কংগ্রেসের তরফে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের