নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ব্যাঙ্ক মানেই নিরাপত্তা, ভরসা। অথচ সেই ব্যাঙ্কের ভেতরেই লুকিয়ে ছিল প্রতারণার জাল। আড়াই কোটি টাকার প্রতারণা কাণ্ডে এবার ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেফতার হলেন বন্ধন ব্যাঙ্কের পাঁচ আধিকারিক। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে প্রতারকদের কাছে গ্রাহকদের গোপন তথ্য পাচার করছিলেন তাঁরা।
সূত্রের খবর, ঘটনাটি প্রথম নজরে আসে গত ২৩ জুলাই। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কিছু প্রতারক, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে গ্রাহকদের ফোন বা মেসেজ করে কয়েক কয়েক KYC আপডেট করার নাম করে ব্যক্তিগত তথ্য চাইছে। কখনও আবার লোভ দেখানো হচ্ছে মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট বা বিমা পলিসির। এভাবে হাতিয়ে নেওয়া হয়েছে গ্রাহকদের নিজস্ব তথ্য। ফলে প্রায় ২ কোটি ৪৭ লক্ষ টাকার প্রতারণা হয়েছে বলে অভিযোগ।
ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম উইং। আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। এই প্রতারণার নেপথ্যে ছিল ব্যাঙ্কেরই উচ্চপদস্থ কর্মীরা। বাইরের প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা কোর ব্যাঙ্কিং সিস্টেমের তথ্য পাচার করছিলেন। এরপর একে একে ধরা পড়ে পাঁচ আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের হাজারিবাগ শাখার সিআরও, জামতাড়া শাখার সিআরও, সরাইদেহলা শাখার সেলস ম্যানেজার, আর কলকাতার মেটিয়াবুরুজ শাখার সিআরও ও সেলস ম্যানেজার। পুলিশ জানাচ্ছে, তদন্তে এখনও আরও তথ্য বেরিয়ে আসছে। তবে প্রাথমিকভাবে পরিষ্কার গ্রাহকদের ভরসার আসনেই বসেছিল মূল প্রতারণা চক্র।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের