নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক লোন নিয়েছিলেন হায়দার পাড়ার এক বাসিন্দা। সময় পেরিয়ে যাওয়ার পরও সেই ঋণ শোধ দিতে পারেননি। একাধিকবার ব্যাংকের নোটিশ পাওয়ার পরও টাকার সুরাহা করতে না পারায় অবশেষে জমি বাজেয়াপ্ত করল সরকার। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হায়দার পাড়ায়।
সূত্রের খবর , ঘটনাটি শিলিগুড়ি হায়দার পাড়া চল্লিশ নম্বর ওয়ার্ডের ঘুগনি মোড়ের। ৬ কাটা জমি কেনার উদ্দেশ্যে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। সময় পেরিয়ে যাওয়ার পর একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ পাঠায় তাকে। তবে তিনি কোনো উত্তর দেননি। সতর্কবার্তা অগ্রাহ্য করে গেছেন বারংবার। এরপরই নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ডিএমকে রিপোর্ট করা হয়। ডিএম সহ আদালতের নির্দেশ অনুযায়ী জমিটি বাজেয়াপ্ত করা হয়। আদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশালাকার পুলিশবাহিনী নিয়ে জমিটি ঘিরে দেওয়া হয়।
ঘটনায় জড়ো হন গ্রামবাসীরা। বাধ্য হয়ে জমির সমস্ত কাগজপত্র সরকারের হাতে তুলে দেন ওই ব্যক্তি। বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হওয়ায় উত্তেজনা ছড়ালেও কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। এমন ঘটনার ক্ষেত্রে ভবিষ্যতে আরও বড়সড় পদক্ষেপের ইঙ্গিত প্রশাসনের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের