নিজস্ব প্রতিনিধি , মিউনিখ - বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে দাপটের সঙ্গে শুরু করল বায়ার্ন মিউনিখ। বাকি মরশুমের জন্য জোরালো বার্তা দিলেন হ্যারি কেনরা। শুক্রবার রাতে আরবি লিপজিগকে ৬-০ গোলে হারিয়ে জয় অভিযান শুরু করল বায়ার্ন মিউনিখ । হ্যাটট্রিক করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। দুটি গোল করেছেন মার্কোস অলিসে। একটি এসেছে প্রাক্তন লিভারপুল স্ট্রাইকার লুইস দিয়াজের পা থেকে।
প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় বক্সের দান দিক থেকে জোরালো শট নিয়ে দলকে এগিয়ে দেন ওলিসে। এরপর ৩২ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে বক্সের ভেতর থেকে সুন্দর শট নিয়ে প্রতিপক্ষের জাল ছিঁড়ে দেন দিয়াজ। প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বল পাওয়ার পর অলিসের উদ্দেশ্যে বক্সের মধ্যে পাস বাড়ান গ্যানাব্রি। এরপর ডিফেন্ডারকে চমক দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন ফরাসি তারকা।
এরপর দ্বিতীয়ার্ধ পুরোটাই ছিল কেনের নামে লেখা। ৬৪ মিনিটের মাথায় বক্সের বাঁদিক থেকে ডিফেন্ডারকে ঝলক দিয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করে হ্যারি কেন। ৭৪ মিনিটে আরও একটি দর্শনীয় গোল করেন। বক্সের বাঁদিক থেকে বেশ কিছুটা কঠিন অ্যাঙ্গেল থেকে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে মাপা শট নেওয়ায় সফল হন ইংলিশ স্ট্রাইকার। এর ঠিক তিন মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন। সেই বাঁদিক থেকে বাঁ-পায়ে দক্ষ স্ট্রাইকারের নমুনা পেশ করলেন। গোলরক্ষকের বাঁদিক থেকে জালে বল জড়িয়ে দিলেন।
মরশুম শুরুতেই বাকি দলগুলির জন্য বার্তা দিয়ে দিল বায়ার্ন মিউনিখ। দলে যে বোঝাপড়ার কোনো অভাব নেই তা এদিন স্পষ্ট চোখে পড়ে। কোনো ফুটবলারই সেইভাবে ভুল পাস খেলেননি। যথেষ্ট তালমিল রেখেও নিজেদের মধ্যে পাস বিনিময় করছিলেন। ম্যাচে ৬৩ শতাংশ বল পজিশন নিয়ে ১৯ টি শট নেওয়ায় এই সফলতা পায় মিউনিখ।
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা