নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফের SIR ব্যবস্থার গুরুত্বের কথা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার দাবি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে SIR প্রয়োজনীয় এবং বিহারের মতো বাংলাতেও মানুষ এই পদ্ধতি গ্রহণ করবেন। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কড়া সুরে পাল্টা দিল তৃণমূল।
শনিবার এক সরকারি অনুষ্ঠানে এসে বিহারের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে SIR নিয়ে ফের বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ' SIR নতুন পদ্ধতি। সুষ্ঠু নির্বাচনের জন্য এটি প্রয়োজনীয়। বিহারের ফলাফলে তার প্রমাণ মিলেছে।' তার দাবি, ' ভোট হওয়া উচিত ব্যালটে বুলেটের মাধ্যমে নয়। বাংলার মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত। তাদের বিষয়টি বোঝানো প্রয়োজন।' তিনি আরও আশাবাদ প্রকাশ করেন যে, 'বাংলার মানুষও SIRকে ভালোভাবে গ্রহণ করবেন।' রাজ্যে SIR চালুর সময় থেকেই এর পক্ষে সরব ছিলেন রাজ্যপাল। বিহারের সাম্প্রতিক ফলাফলকে কেন্দ্র করে শনিবার আবারও সেই অবস্থান স্পষ্ট করলেন তিনি।
তবে রাজ্যপালের বক্তব্যকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, 'রাজ্যপাল আসলে বিজেপির চাকরবাকরের মতো কাজ করছেন। যতদিন এমন রাজ্যপাল থাকবেন, ততদিন বাংলায় ভালো কিছু হবে না।' তিনি আরও অভিযোগ করেন, 'রাজভবনে বিজেপির অপরাধীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তৃণমূলের কর্মীদের আক্রমণ করার জন্য। আগে এসব বন্ধ করুন।' তৃণমূলের দাবি, রাজ্যপাল পক্ষপাতদুষ্ট এবং কেন্দ্রের শাসকদল বিজেপির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের