নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে একাধিক দোকান ভাঙচুরের প্রতিবাদে ডাকা হল বনধ। ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ী মহল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিষয়টি হাতিয়ার করেছে বিরোধীপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ নাগাদ ইংলিশবাজারের 'জয়লাল বিল্ডিং'-এ বুলডোজার চালিয়ে ১১টি দোকান ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, পূর্ব ঘোষণা বা যথাযথ নোটিশ ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় এক প্রোমোটার ও শাসক ঘনিষ্ঠ প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

প্রতিবাদে জেলার ১৮৫টি ব্যবসায়ী সংগঠন 'চেম্বার অফ কমার্স' ৫ দিন ধর্নামঞ্চ চালায়। তাঁদের সম্মিলিত সিদ্ধান্ত, ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৭ তারিখ সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে বনধ কার্যকর হবে। এই সময় ছোট বড় সব ধরনের বাণিজ্যিক কার্যকলাপ ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।
ব্যবসায়ী সংগঠনের এক প্রতিনিধি জানান, 'প্রায় ১ লক্ষ ১০ হাজার ব্যবসায়ীর মতামতের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। রাজনৈতিক নেতার চক্রান্তের বিরুদ্ধেই এই কর্মসূচি। দোষীদের কঠোর শাস্তি চাই'।
এক বিজেপি প্রতিনিধি বলেন, 'শহরজুড়ে প্রোমোটিং, জমির দালাল, প্রভাবশালী মহল সব একজোট হয়ে অন্যায় করছে। মুহূর্তের মধ্যে ১১টি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হল। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব প্রায় ২ কিলোমিটার। ২-৩ ঘণ্টা ধরে ধ্বংসলীলা চলল আর তাঁরা কিছুই জানেন না, সেটা বিশ্বাসযোগ্য নয়। স্বাভাবিকভাবে শাসক দলের নেতৃত্বে, পুলিশের সহযোগিতায় মাফিয়ারা এই কাজ করেছে'।
তৃণমূলের বিধায়ক জানান, 'যা ঘটেছে তা নিন্দা করার ভাষা নেই। অভিযুক্ত যত বড়ই ব্যক্তি হোক, তাঁর কঠোরতম শাস্তি চাই। শাসক দলে যুক্ত থাকলে অপরাধ মাফ করা হবে, দলের এমন কোনও নিয়ম নেই। আমিও প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ছিলাম কিন্তু এর আগে কখনও এমন নজির দেখিনি'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের