নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই রানের খাতা না খুলে সাজঘরে ফিরেছেন। প্রথম দুই ম্যাচে দুটি হেরে সিরিজ খুইয়েছে ভারত। দু'দিনেই পিচ নিয়ে সমস্যায় পড়েছেন বিরাট। সেটা তার ব্যাটিংয়েই বোঝা গেছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। কোহলির ছন্দ নিয়ে ভীষণই চিন্তায় রয়েছেন শাস্ত্রী।
রবি শাস্ত্রী বলেছেন , "বর্তমান ভারতীয় দলের অবস্থা খুব কঠোর। এখানে ভুলের কোনো জায়গা নেই। কোহলিকে দ্রুত ফর্মে ফিরতে হবে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে এই মুহূর্তে প্রত্যেক পজিশনে এতই লড়াই যে, কারোর শান্তি নেই। সেটা বিরাট, রোহিত বা অন্য কেউও। জায়গা ধরে রাখা সহজ নয়। প্রতিযোগিতা অনেক। আরও একটা সুযোগ হারিয়েছে কোহলি। ফুটওয়ার্ক নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে। এমন সমস্যায় কোহলিকে আগে কখনও দেখিনি। এক দিনের ক্রিকেটে ওর পরিসংখ্যান অবিশ্বাস্য। তাই দু'বার শূন্য রানে আউট হওয়ার পর হতাশ হতে বাধ্য। ও আলাদা মাপের খেলোয়াড়।"
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার আবার কোহলির পাশে দাঁড়িয়েছেন। তার আত্মবিশ্বাস কোহলি হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি বলেছেন , "এত সহজে নিজের ওপর বিশ্বাস হারানোর পাত্র নয় কোহলি। অস্ট্রেলিয়ার মানুষ চেয়েছিল ও রান করুক। সেটা করতে পারেনি বলেই গ্লাভস তুলে তাদেরকে হয়তো অভিবাদন জানিয়েছে। এমন নয় যে অবসরের ইঙ্গিত দিয়েছে।" তিনি যোগ করেছেন , "অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। সেখানে তো খেলবেই। তাছাড়াও বিশ্বকাপ খেলতে চাইবে কোহলি। সেটা ওকে দেখেই বোঝা যায়।"
বিরাট কোহলির ছন্দ নিয়ে এখন চর্চা তুঙ্গে। মাঠে চনমনে দেখালেও ব্যাটিংয়ে এখনও কতটা পারদর্শী তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটও খেলতে বলা হয়েছে রোহিত বিরাটকে। কারণ, বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে খুব বেশি ম্যাচ বাকি নেই তাদের হাতে। সেক্ষেত্রে এক একটা ম্যাচ এখন তাদের কাছে গুরুত্বপূর্ণ। যেকোনো ম্যাচে খারাপ হলেই আঙুল উঠতে পারে তাদের দিকে।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের