নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়দিনের পর এবার বর্ষবরণের রাতেও সুরে-ছন্দে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ব্যস্ততার মাঝেই কলম ধরলেন তিনি, লিখলেন নতুন গান। বর্ষবরণের আনন্দকে আরও রঙিন করে তুলতে নিজের লেখা গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর সময় একাধিক পুজো উদ্যোক্তার অনুরোধে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া, বড়দিন প্রতিটি উৎসবেই নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই তালিকা থেকে বাদ পড়ল না নতুন বছরও। বর্ষবরণের প্রাক্কালে নতুন গানের মধ্যে দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের এই গানটির কথা ও সুর দুটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের। গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন।
গানের দৃশ্যায়ণে তুলে ধরা হয়েছে বাংলার রঙিন বৈচিত্র্য। কলকাতা থেকে উত্তরবঙ্গ রাজ্যের নানা প্রান্তের টুকরো ঝলক রয়েছে ভিডিওতে। দুর্গাপুজোর কার্নিভ্যাল, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষের হাসি-আনন্দের মুহূর্ত যেমন ধরা পড়েছে, তেমনই কচিকাঁচাদের সঙ্গে উৎসবে মেতে ওঠার ছবিও জায়গা পেয়েছে মিউজিক ভিডিওতে। সামগ্রিকভাবে গানে-ছবিতে ফুটে উঠেছে বাংলার উৎসবমুখর প্রাণ।
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের