নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার বিশেষ নিবিড় সংশোধন পর্বে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এই পর্যায়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে জোরদার তৎপরতা চলছে। রাত ১২টার মধ্যেই ফর্ম জমা না দিলে নাম উঠবে না আসন্ন খসড়া তালিকায়। ফলে শেষ মুহূর্তে ভিড় বাড়ছে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই।
গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি, তথ্য সংগ্রহ এবং অনলাইন আপলোডের কাজ চালিয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পর্যন্ত মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ৯৩৪টি ফর্ম বিলি করা হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৬৫ লক্ষ ৩১ হাজার ২৭৮টি ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়ে গেছে। কেবল ৫৫৯৫টি ফর্ম এখনও বিলি বাকি রয়েছে।
ফর্ম জমার শেষ দিনে নজর থাকবে SIR এর প্রক্রিয়ায়, যা ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগ, সঠিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নাগরিকদের রাত ১২টার মধ্যে ফর্ম জমা করতে হবে। আসন্ন খসড়া ভোটার তালিকা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। এরপর এক মাস, অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত যোগ্য ভোটাররা নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন।
একই সময় পর্যন্ত অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও জানানো যাবে। এসব আপিল ও অভিযোগ নিষ্পত্তির লক্ষ্য নির্ধারিত হয়েছে ৭ ফেব্রুয়ারি। সমস্ত প্রক্রিয়া শেষে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চূড়ান্ত যাচাইকরণ। আর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা।
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের