নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির প্রথম বড় শক্তিপ্রদর্শনের মঞ্চ তৈরি হয়েছে। শনিবার সেখানে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সভায় যোগ দিতে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েকদিন ধরেই কর্মীরা কলকাতার পথে রওনা হয়েছেন। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার থেকেই ব্রিগেডমুখী যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে নদীয়ার একাধিক রেল স্টেশন থেকেও কর্মী-সমর্থকদের ট্রেনে করে কলকাতায় যেতে দেখা যায়। শান্তিপুর স্টেশনে বহু বিজেপি কর্মী-সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের মধ্যেই ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
এদিন, শান্তিপুর থেকে যাত্রা আরও নজরকাড়া হয়ে ওঠে ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করার কারণে। বিজেপি কর্মীরা রাম, সীতা ও হনুমানের প্রতীকী মূর্তি সঙ্গে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বিজেপির শান্তিপুরের মন্ডল ৩ এর সাধারণ সম্পাদক সুমন্ত হালদার বিজু বলেন, ' আমরা প্রভুর মূর্তি সঙ্গে নিয়ে যাচ্ছি কারণ কোনো শুভ কাজে যাওয়ার আগে ভগবানকে সঙ্গে নিয়ে গেলে সেই কাজ আরও বেশি শুভ হয়।'
তিনি আরও বলেন, ' এই বছর শান্তিপুর থেকে আমরা রেকর্ড সংখ্যক মানুষ ব্রিগেডের সমাবেশে যোগদান করবো। সেখান থেকে প্রধানমন্ত্রী যে বার্তা দেবেন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। সাধারণ মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেটাই চাইবো। আগামীর নির্বাচনে পরিবর্তন আসবে আর এই পরিবর্তন শুধু বাংলার নয় মানুষের চিন্তা ধরারও পরির্বতন হবে।'
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...